সব
facebook apsnews24.com
অসহায়দের মাঝে সবজি বিতরণ করলেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ - APSNews24.Com

অসহায়দের মাঝে সবজি বিতরণ করলেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ

অসহায়দের মাঝে সবজি বিতরণ করলেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ

হযরত বেল্লাল,  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

 করোনায় ভাইরাসের প্রভাবে অসহায়,  দুস্থ ও কর্মহীন মানুষদের মাঝে জনসচেতনতামুলক মাইকিং করে গ্রামে-গ্রামে গিয়ে ফ্রি সবজি বিতরণ করলেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

গতকাল শনিবার গাইবান্ধা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ আসিফ সরকারের নির্দেশে, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক আজিজ সুজনের নেতৃত্বে উপজেলার রামজীবন ইউনিয়নে অসহায়,  দুস্থ ও কর্মহীন মানুষদেরকে জনসচেতনতামূলক মাইকিং করে গ্রামে-গ্রামে গিয়ে ফ্রি সবজি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রামজীবন ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, রামজীবন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা কামরুল হাসান, আসিক সরকার, নাসিম মিয়া, ফারুক মিয়াসহ আরও অনেকে।

রামজীবন ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন জানান, আমার ছেলে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ সুজনের এমন কর্মকাণ্ডে খুবই আমি আনন্দিত। এমন একজন ছাত্রলীগ কর্মীর পিতা হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি।

সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ সুজন জানান, এই মহামারি করোনা ভাইরাসের কারণে অনেক লোকজন বেকার হয়ে পড়েছে। সেই কারণে আমরা অসহায়,  দুস্থ ও কর্মহীন মানুষদেরকে জনসচেতনতামূলক মাইকিং করে গ্রামে-গ্রামে গিয়ে ফ্রি সবজি বিতরণ করছি। গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারের দিক নিদের্শনায় এই সবজি বিতরণ অব্যাহত থাকবে।

মোঃ হযরত বেল্লাল
প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা০১৭৫৪-৩২৫৩৮১তারিখঃ ১৪/০৬/২০২০ খ্রিঃ।

  • 122
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ