সব
facebook apsnews24.com
শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা - APSNews24.Com

শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা

শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা

দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বৃদ্ধি করছে সরকার। আগামীকাল সোমবার (১৫ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

এ বিষয়ে আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সোমবার দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে।

এদিকে অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে ক্লাস কার্যক্রম চলছে। দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার সঙ্গে প্রায় দিনই ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এসব বিষয় আমলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ হতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর ২৬ মার্চ হতে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। ১৫ জুন পর্যন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

এপিএস/14জুন /পিটিআই/এনএস

  • 98
    Shares

আপনার মতামত লিখুন :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরঃ দুই মাদ্রাসা ছাত্রের স্বীকারোক্তি

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

আঘাত এলে প্রতিঘাতের ক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, জনজীবন স্থবির, বিপাকে খেটে খাওয়া মানুষ

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ