সব
facebook apsnews24.com
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের নারী-শিশুসহ নিহত ৪, আহত ২ - APSNews24.Com

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের নারী-শিশুসহ নিহত ৪, আহত ২

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের নারী-শিশুসহ নিহত ৪, আহত ২

মেহেরপুর প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোটব্রিজ এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে  একই পরিবারের ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন । নিহত ৩ ও আহতরা ২ প্রাইভেটকারের যাত্রী অপর জন ট্রাকের হেলপার । তাদের সকলের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে।আজ রবিবার সকাল ৯ টার দিকে   রাজবাড়ী- গোয়ালন্দ সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রাইভেট কারে  থাকা বাগোয়ান ইউপি সদস্য শংকর বিশ্বাসের ছোট ভাই বিপুল বিশ্বাসের স্ত্রী সূব্রতা (৩০) ,ছেলে নিশান (৬)  এবং শ্যালক শ্যামল (২৬) এবং ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়।  আহত হয়  বিপুল বিশ্বাস, ইউপি সদস্য শংকর বিশ্বাসের ছোট ভাই বিপুল বিশ্বাসের শাশুড়ি ডেজিনা (৫০) ও গাড়ির ড্রাইভার রাজন। আহত দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আহলাদীপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭ টার দিকে প্রাইভেট কারযোগে বিপুল বিশ্বাস সহপরিবারে বল্লভপুর নিজ বাড়ি থেকে  ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।   সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোটব্রিজ এলাকায় একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।আহলাদীপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • 26
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ