সব
facebook apsnews24.com
শাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুতে সাবেক চেয়ারম্যান আনোয়ার মৃধার দোয়া ও মিলাদ মাহফিল’ - APSNews24.Com

শাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুতে সাবেক চেয়ারম্যান আনোয়ার মৃধার দোয়া ও মিলাদ মাহফিল’

শাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুতে সাবেক চেয়ারম্যান আনোয়ার মৃধার দোয়া ও মিলাদ মাহফিল’

তালহা জাহিদ।।

বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুতে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আসর বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট জামে মসজিদে বঙ্গবন্ধুর ভাগ্নে,শান্তি চুক্তির রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য,পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী),আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য,বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র জননী বীর মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্ট কাল রাতের গুলিবিদ্ধ প্রত্যক্ষদর্শী শাহানারা আব্দুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মৃধার উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ মেহেদী হাসান মৃধা(ইয়ার),ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বন্ধে আলী মৃধা,মাওলানা রাশিদুল ইসলাম,হারুন মৃধা ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শাহানারা আব্দুল্লাহ বিএসএমএমইউ’তে ইন্তেকাল করেন। ওই রাত ৩টার দিকে ঢাকায় তার এ প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে বরিশালে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সোমবার (৮ জুন) সকাল ৮ টা ১০ মিনিটে বরিশাল নগরীর মুসলীম গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

এপিএস/১৩জুন/পিটিআই/তালহা জাহিদ

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ