সব
facebook apsnews24.com
কালীগঞ্জে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০ - APSNews24.Com

কালীগঞ্জে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০

কালীগঞ্জে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০

জেলা প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে তিনি মারা যান। তিনি সর্দি, কাশি ও শ^াসকষ্টে ভুগছিলেন। ফয়েজ উদ্দিন কুল্যাপাড়া গ্রামের হেদা মোল্লার ছেলে। তিনি ঢাকাতে ন্যাশনাল ব্যাংকে চাকরি করতেন। গত তিন দিন আগে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে আসেন।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছেন। এখনো তার নমুনার রিপোর্ট আসেনি। তিনি করোনা উপসর্গ নিয়ে রাতে মৃত্যুবরণ করেছেন।

এদিকে ঝিনাইদহ জেলায় নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে ৮৪টি নমুনার রিপোর্টে ১০ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭ জন, কালীগঞ্জে ২ জন ও হরিণাকুন্ডু উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট জেলায় ১২০৩ টি নমুনার রিপোর্টে ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন।

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি-

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ