সব
facebook apsnews24.com
জবিতে বাড়িভাড়া সমস্যা সমাধানে ১ সদস্যের কমিটি গঠন। - APSNews24.Com

জবিতে বাড়িভাড়া সমস্যা সমাধানে ১ সদস্যের কমিটি গঠন।

জবিতে বাড়িভাড়া সমস্যা সমাধানে ১ সদস্যের কমিটি গঠন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  গতকাল শুক্রবার রাতে এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যাসমূহ চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় করণীয় সুপারিশ করার জন্য মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সাবেক প্রক্টর ড. নূর মোহাম্মদকে দিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। তিনি ভাড়া সংক্রান্ত সমস্যায় ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা সমাধানে পরামর্শ দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের করনীয় সুপারিশ করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. নূর মোহাম্মদ বলেন, সবার সহযোগিতায় কাজটা এগিয়ে নিতে চাই। শিক্ষার্থী বাড়ির মালিকপক্ষ উভয়ের খোঁজ-খবর নিয়ে একটা ডেটাবেজ তৈরি করে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরির মাধ্যমে কাজটি সম্পন্ন করতে চাই। 

এপিএস/13জুন /পিটিআই/এনএস

  • 12
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ