সব
facebook apsnews24.com
ছাগল কেনা বেচার মাত্র ৩’শ টাকার জন্য একজনকে কুপিয়ে হত্যা - APSNews24.Com

ছাগল কেনা বেচার মাত্র ৩’শ টাকার জন্য একজনকে কুপিয়ে হত্যা

ছাগল কেনা বেচার মাত্র ৩’শ টাকার জন্য একজনকে কুপিয়ে হত্যা


জেলা প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিরুল ইসলাম নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১২জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল কালগিঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত জবেদ বিশ্বাসের ছেলে।
দৌলতপুর গ্রামের সামছুল হোসেন নামের এক ব্যক্তি জানান, কয়েকদিন আগে দৌলতপুর গ্রামের একটি ছাগল কেনা বেচাকে কেন্দ্র করে গোলযোগ হয়। সেই বিষয়টি আমিরুল নিজে উপস্থিত থেকে মিটিয়ে দেয়। এ ঘটনায় প্রতিপক্ষরা তার উপর ক্ষুব্ধ হয়। এতে আজ শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় শাহিন তাকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আহসান হাবিব জানান, তার শরিলে মাথা, বুক ও পিঠে প্রায় ৭ থেকে ৮ টি কুপিয়ে জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর সে মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে গ্রামে কয়েকদিন ঝামেলা হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার ছাগল বিক্রির ৩ হাজার টাকা পরিশোধও করা হয়। মাত্র ৩’শ টাকার জন্য শাহিন নামের এক যুবক আমিরুলকে কুপিয়ে হত্যা করে। শাহিনকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

এপিএস/১২জুন/পিটিআই/আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি-

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ