সব
facebook apsnews24.com
বরগুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে জনমনে রহস্য - APSNews24.Com

বরগুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে জনমনে রহস্য

বরগুনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে জনমনে রহস্য

তালহা জাহিদ, বরিশাল : বরগুনার বামনায় মো: আল-আমীন (২৫) নামে এক যুবকের অর্ধঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে মো: রশিদ খানের বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের প্রবাসী আ: খালেকের একমাত্র ছেলে। তিনি দুইদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে এটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে মো: রশিদ খানের বাগানে একটি পেয়ারা গাছের সাথে তার লাশ ঝুলতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় তার বড় বোন রুমা বেগম বাদী হয়ে শুক্রবার দুপুর ১টার দিকে বামনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায় পুলিশ।

তবে এটি আত্মহত্যা না হত্যা এ নিয়ে গুঞ্জন চলছে বামনা উপজেলাব্যাপী। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আল-আমীন আটমাস পূর্বে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন। এ বিয়ে তার মা ও বোনেরা মেনে নেয়নি। প্রতিদিন ওই স্ত্রীকে তার পরিবারের লোকেরা নির্যাতন করতো। একপর্যায়ে গত তিন মাস পূর্বে আল-আমীনের স্ত্রী কুলসুম বেগম এ বাড়ি ছেড়ে চলে যান।

আল-আমীন তার স্ত্রীকে ফিরিয়ে আনতে মা ও বোনকে অনুরোধ করেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে তার বোন ও মায়ের মধ্যে বিবাদ চলছিলো। একপর্যায়ে তিনি গত বুধবার বাড়ি ছেড়ে চলে যান। দুই দিন পরিবারের লোকজন তার কোনো খোঁজ নেয়নি। পরে আজ সকালে আল আমীনের লাশ বাগানে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে পেয়ারা গাছটিতে আলামিনের অর্ধঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে সেখানে কোনো মানুষ গলায় ফাঁস দিলে মারা যাবে না। তার পা দুটো সম্পূর্ণ মাটিতে ভাজ করা ছিলো।

আল-আমীনের বোন রুমা বেগম জানান, আমার ভাই কেনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না। তবে তার স্ত্রী চলে যাওয়ায় হয়তো সে মানসিকভাবে বিপর্যস্ত ছিলো।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এপিএস/12জুন/পিটিআপ/বরিশাল/তালহা

  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ