সব
facebook apsnews24.com
স্বাস্থ্যখাত কি স্বয়ংসম্পূর্ণ বাজেট পেলো?? - APSNews24.Com

স্বাস্থ্যখাত কি স্বয়ংসম্পূর্ণ বাজেট পেলো??

স্বাস্থ্যখাত কি স্বয়ংসম্পূর্ণ বাজেট পেলো??

সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করার সময় মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের বক্তব্যেই স্পষ্ট যে এবার মহামারী করোনাতে এক ভিন্নধর্মী বাজেট পাশ হতে যাচ্ছে। বাজেট বক্তৃতায় তিনি বলছিলেন, “কোভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে।”বিশেষজ্ঞ, ডাক্তার এবং অনেকই ভেবেছিলো এবার স্বাস্থ্যখাত বেশি গুরুত্ব পাবে।কিন্তু আদৌও কি স্বাস্থ্যখাত গুরুত্ব পেয়েছে??এই অর্থ বছরের প্রস্তাবিত মোট বাজেটের ৭.২ শতাংশ অর্থাৎ ২৯ হাজার কোটি টাকার কিছু বেশি অর্থ স্বাস্থ্য খাতে দেয়ার প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থ বছরের তুলনায় তিন হাজার কোটি টাকার মতো বেশি।বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধির বিবেচনায় অন্যান্য খাতের তুলনায় স্বাস্থ্যখাত বাজেটে বরাবরই কম গুরুত্ব পেয়ে আসছে।আমার মতে এবার আরো একটু নজর দেবার দরকার ছিলো স্বাস্থ্যখাতে।স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার অধিকাংশ ই চলে যাবে ভৌত কাঠামো,বেতন-ভাতা,প্রশাসনিক ব্যয়ে,মূলত রোগীর সেবার জন্য বরাদ্দ খুবই কম।এছাড়াও আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্হা যে কতোটা নাজুক সেটা এই করোনা এসে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে।আমাদের দেশে পর্যাপ্ত আইসিইউ নাই,নাই পর্যাপ্ত ভ্যান্টিলেটরের সুবিধা,নাই পর্যাপ্ত শয্যাসংখ্যা।সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫৪টি এবং এসব হাসপাতালে মোট শয্যার সংখ্যা ৫১,৩১৬টি। আর বেসরকারি হাসপাতাল রয়েছে ৫,০৫৫টি, যেখানে মোট শয্যার সংখ্যা ৯০,৫৮৭টি,যা মোট জনসংখ্যার হিসাবে অনেক কম।এছাড়াও ২০১৮ সালে জাতিসংঘের একটা  প্রতিবেদনে ফুটে এসেছে জিডিপির বিচারে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫২টি দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়া হয় বাংলাদেশ।তারপরেও যে বরাদ্দ দেওয়া হয় সেটার সঠিক বাস্তবায়ন হয় না।ইতোপূর্বে আমরা মেডিকেল কলেজের পর্দা কান্ডের দূর্ণীতি দেখেছি, এছাড়াও অনেক দূর্ণীতি অহরহ ঘটছে।যার দুরণ সুষম ভাবে বাস্তবায়িত হচ্ছে না বাজেটের বরাদ্দকৃত অর্থ।একদিকে বরাদ্দ কম অন্যদিকে বাস্তবায়নের হার কম। এসকল সমস্যা থেকে যদি সমাধান হতে না পারে তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্হার যে দৈনদশা তা থেকে কখোনোই উত্তরিত হতে পারবো কি?
 রাশেদ হোসাইনএলএলবি(অনার্স)এলএলএম(মাস্টার্স চলমান) ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াই-মেইলঃ[email protected]

  • 216
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবি: ‘বঙ্গবন্ধু’র নাম ভুলের দায় কেউ এড়াতে পারেনা’

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

ইবির ২৬ শিক্ষক ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিশেষ ফেলোশিপে মনোনিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরালে ইবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র শ্রদ্ধাঞ্জলি

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে আগুন জ্বেলে বিক্ষোভ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

ইবি বঙ্গবন্ধু আইন পরিষদ’র নেতৃত্বে সালমান-হানিফ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ