সব
facebook apsnews24.com
ফুলবাড়ীতে সেফটি ট্যাংকে দুই জনের মৃত্যু - APSNews24.Com

ফুলবাড়ীতে সেফটি ট্যাংকে দুই জনের মৃত্যু

ফুলবাড়ীতে সেফটি ট্যাংকে দুই জনের মৃত্যু

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় নির্মানাধীন সেফটি ট্যাংকে জমে থাকা পানির বিষক্রিয়ায় শ্রমিক সহ ২ জনের মৃত্যু হয়েছে। ১২ জুন (শুক্রবার) সকাল ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগাহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে নির্মান শ্রমিক আল-আমিন (২৫) ও আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে সুজন মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল গংগারহাট বাজার সংলগ্ন নির্মানাধীন কক্ষের ভিতর ২০ ফিট গভীর ল্যাট্রিনের সেফটি ট্যাংক তৈরী করেন। ওই ট্যাংকের ভিতর নির্মাণ সামগ্রী সরানোর জন্য শ্রমিক আল-আমিন ভিতরে প্রবেশ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন আল-আমিন। তাকে উদ্ধার করতে সুজন নামলে সেও জ্ঞান হারিয়ে পানিতে নিখোঁজ হন। এ খবর দ্রুত ছড়িয়ে পরলে স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশ ও পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। পরে পুলিশ ভ্যান ও অ্যাম্বুলেন্স যোগে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ সাইফুল ইসলাম তাদেরকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, প্রায় আধা ঘন্টার অভিযানে ২০ ফুট গভীর সেফটি ট্যাংক থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল হাসান জানান, সেফটি ট্যাংকে পড়ে মৃত দুই যুবকের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এপিএস/১২জুন/পিটিআই/লাভলু

  • 10
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ