সব
facebook apsnews24.com
নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান; ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার - APSNews24.Com

নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান; ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান; ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারবাহিকতায ১১ জুন (বৃহস্পতিবার) নাগেশ্বরী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ রামখানা দীঘিড়পাড় মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করে। পুলিশ দীঘিড়পাড় এলাকায় পৌছিলে মাদক চোরাচালান কারীরা সারের বস্তা সদৃশ্য একটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। থানা পুলিশ ও রামখানা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং সেই বস্তার ভিতরে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

স্থানীয় সূত্র গুলো বলছে, ভারতীয় সীমানা কাটাতার সংলগ্ন এলাকায় গোপনে মাদক চোরাকারবারি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গ্রেফতার এড়াতে মাদকের বস্তাটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার এসআই রাজ্জাক ও এএসআই সাদেকুল সহ পুলিশের একটি চৌকস টিম।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, গোপন সূত্রে মাদক চোরাকারবারিরা মাদক পাচার করতে পারে এমন তথ্যে পুলিশের একটি টিম অভিযানে পাঠাই। সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদক আইনে মামলা রজু হয়েছে বলে জানা যায়।

এপিএস/১২জুন/পিটিআই/লাভলু

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ