সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে সরকারি কাজে বাধা, কিস্তি আদায় করায় ২ জনের জেল ও ৯ জনের জরিমানা - APSNews24.Com

সুন্দরগঞ্জে সরকারি কাজে বাধা, কিস্তি আদায় করায় ২ জনের জেল ও ৯ জনের জরিমানা

সুন্দরগঞ্জে সরকারি কাজে বাধা, কিস্তি আদায় করায়  ২ জনের জেল ও ৯ জনের জরিমানা

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  পুলিশকে সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি আদেশ অমান্য করে লোনের কিস্তি আদায় করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২ জনের জেল এবং ৫ জন জনতা, ৪ জন এনজি কর্মীসহ মোট ৯ জনের  জরিমানা করেছে ভ্রামম্যান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিত্বে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ পৌর শহরের পশ্চিম বাইপাস মোড় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার মাঠকর্মী জাহাঙ্গীর আলম, নুর আহম্মদ  এবং বাংলাদেশ এডুকেশন এক্সটেনশনের মাঠকর্মী শরিফুল ইসলাম ও ফজলে রাব্বী মিয়াকে পুলিশ জোর পূর্বক কিস্তি আদায় করার অপরাধে আটক করে।

পরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ভ্রামম্যান আদালতের মাধ্যমে ৪ জন এনজিও কর্মীর প্রত্যেককে এক হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়।  এদিকে গত ৫ জুন উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে  করোনা পরিস্থিতির কারণে বিকাল ৪ টার পর দোকান পাট বন্ধ করার আহবান জানালে এএস আই আব্দুর রহমানের সাথে বাজারের ব্যবসায়ী ও জনতার বাকবিতন্ডা এবং মারপিটের ঘটনা ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এনিয়ে আজ বৃহস্পতিবার ওই বাাজারের ব্যবসায়ী ও ঘটনার সাথে জড়িত স্থানীয় জনতা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে স্বপ্রনোদিত হয়ে হাজির হলে নিবার্হী অফিসার ভ্রামম্যান আদালত বসিয়ে ২ জনকে ৭ দিনের জেল এবং  ৫ জনের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করে। এদের মধ্যে আকবর আলী, জামিউল ইসলামের ৭ দিনের জেল এবং  মোসলিম আলী, লাল মিয়া, আব্দুর রহিম, আব্দুল লতিফ ও শরিফুল ইসলামের ৫০০ টাকা করে জরিমানা করা হয়। 

হযরত বেল্লাল
প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা০১৭৫৪-৩২৫৩৮১তারিখঃ ১১/০৬/২০২০ খ্রিঃ।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ