সব
facebook apsnews24.com
বাজেট অনুমোদন, বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট - APSNews24.Com

বাজেট অনুমোদন, বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট

বাজেট অনুমোদন, বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অল্প কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

এটি দেশের ৪৯তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট। ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনাভাইরাস–পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি গতানুগতিক বাজেট নয়; এটিকে বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট। চলতি অর্থবছরের মূল বাজেট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা হচ্ছে বলে জানা গেছে।

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই গতকাল বুধবার বসেছে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। গতকাল বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কোভিড-১৯-এর সংক্রমণ ঠেকাতে বাজেট অধিবেশনে রয়েছে বিশেষ ব্যবস্থা। সাধারণত, বাজেট অধিবেশন দীর্ঘ হয়। তবে এবার অধিবেশন হবে ১২ থেকে ১৫ কার্যদিবসের। অধিবেশন কক্ষে যাতে দূরত্ব নিশ্চিত করা যায়, এ জন্য ৩৫০ জন সাংসদের সবাই সব দিন উপস্থিত হবেন না। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সাংসদদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে। এবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বও থাকছে না। সংসদ ভবনে দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সংসদ নেতার আসনের আশপাশের কয়েকটি আসন ফাঁকা রাখার ব্যবস্থা করা হয়েছে

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিশ্ববাজারে কমছে সোনার দাম

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ