সব
facebook apsnews24.com
শাহান আরা আব্দুল্লাহ'র মৃত্যুতে উজিরপুরে আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। - APSNews24.Com

শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে উজিরপুরে আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে উজিরপুরে আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশাল প্রতিনিধি

তালহা জাহিদ॥ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর মাতা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা মহিলা আ’লীগের সভাপতি শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন বুধবার বিকাল ৪টায় আওয়ামীলীগের কার্যালয়ে এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, যুগ্ম-সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম, এ্যাড. সালাউদ্দিন সিবু্, মহিলা আওয়ামীলীগের নেত্রী রানী বেগম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, ইউসুফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিক লীগ আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী সহ বিভিন্ন শ্রেনী পেশার রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: নুরুল হক আজাহারীর নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হয়।

এপিএস/১০জুন/পিটিআপ/বরিশাল

  • 482
    Shares

আপনার মতামত লিখুন :

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ