সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত, দোকান ও বসতবাড়ি লকডাউন - APSNews24.Com

সুন্দরগঞ্জে এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত, দোকান ও বসতবাড়ি লকডাউন

সুন্দরগঞ্জে এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত, দোকান ও বসতবাড়ি লকডাউন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর শহরের এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছে। সে কারণে পৌর শহরের ৬টি দোকান ঘর এবং ১৬টি বসতবাড়ি লকডাউন এবং ৮৬ জন নারী ও পুরুষকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা মেইন সড়কের ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে আক্রান্ত ব্যবসায়ী নারায়ন চন্দ্র সরকারের। তিনি উপজেলার তারাপুর ইউনিয়নের ভাটির চর গ্রামের যোগেশ চন্দ্র সরকারের ছেলে। সে দীর্ঘদিন থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিল।

একটি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে নারায়ন শ্বশুড়বাড়ি রংপুরে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে আসার পর শারীরিক অবস্থা অস্বাভাবিক দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করে। গত সোমবার নমুনা পরীক্ষার ফলাফল কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তাকে আইসোলুশন সেন্টারে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটি নারায়নের বাড়িতে গিয়ে পরিদর্শন করে তার সংস্পর্শে আসা ১৬ পরিবারের ৮৬ জন নারী ও পুরুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি তার দোকান ঘরের আশপাশ এবং যে দোকান থেকে ওষুধ ক্রয় করেছে সে দোকানসহ মোট ৬টি দোকানঘর লকডাউন করা হয়েছে।

এপিএস/৯জুন/পিটিআই/বেল্লাল

  • 27
    Shares

আপনার মতামত লিখুন :

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

মাতারবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাষ্টার রুহুল আমিনের গণসংযোগে কর্মীদের ঢল।

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

কলারোয়ায় উদযাপিত হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরনদীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

কলারোয়ায় একের আহবান সেবা সংগঠনের কম্বল বিতরণ করেন

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ আটক- ১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ