সব
facebook apsnews24.com
ঢাকায় পৌঁছেছে ১০ সদস্যের চীনা মেডিকেল দল - APSNews24.Com

ঢাকায় পৌঁছেছে ১০ সদস্যের চীনা মেডিকেল দল

ঢাকায় পৌঁছেছে ১০ সদস্যের চীনা মেডিকেল দল

এপিএস নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস রোগের সেবা দিতে চীন থেকে একটি মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় ১০ সদস্যের এই মেডিকেল দলটিকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীন থেকে আসা মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিনমিংসহ দুই দেশের কর্মকর্তারা।

১০ সদস্যের এ মেডিকেল টিমের সদস্যরা ১৪ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় নিজেদের অভিজ্ঞতা থেকে করোনা মোকাবিলায় বাংলাদেশ কীভাবে কাজ করতে পারে, এ বিষয়ে তারা বিশেষজ্ঞ মতামত দেবেন।

ঢাকায় চীনা মেডিকেল দলে যা থাকছেঃ

বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিকেল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে এসেছেন। চীনা মেডিকেল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা করোনা আক্রান্ত রোগী পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করবেন। এমনকি করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শ দেবেন বলেও জানা গেছে।

চীনা মেডিকেল দল দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

এর আগে, ২০ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনায় করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন শি জিনপিং।

এপিএস/৭৮ুন/পিটিআই/এনএস

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ