সব
facebook apsnews24.com
২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা - APSNews24.Com

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

তালহা জাহিদঃ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী বাচাই করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। এই নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে।

২৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেন পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও পীরগঞ্জে কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রামে পৌরসভায় কাজিউল ইসলাম।

রাজশাহীর পুঠিয়া পৌরসভায় রবিউল ইসলাম, কাটাখালী পৌরসভায় আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনার চালনায় সনত কুমার বিশ্বাস এবং চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার মনোনয়ন পেয়েছেন।

বরগুনা জেলার বেতাগীতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটাতে আ. বারেক মোল্লা, বরিশালের উজিপুরে গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ পৌরসভায় রমজান আলী, ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আনিছুর রহমানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় এস.এম. ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনার মদনে আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জের দীরাইয়ে বিশ্বজিত রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলমকে মনোনয়ন দেয়া হয়েছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

টিকার চাপে সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

‘বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ বুঝে ফেলেছে’

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

সবাই আগ্রহ নিয়ে টিকা কেন্দ্রে আসছেন: প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে

করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্ত ২৯১

করোনায় আরও ১৩ মৃত্যু, শনাক্ত ২৯১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ