সব
facebook apsnews24.com
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা: পাঁচ আসামির জামিন নাকচ - APSNews24.Com

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা: পাঁচ আসামির জামিন নাকচ

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা: পাঁচ আসামির জামিন নাকচ

এপিএস নিউজ ডেস্ক

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর (ভার্চুয়াল) বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, মোর্শেদ অমত্য ইসলাম, এ এস এম নাজমুস সাদাত ও এস এম মাহমুদ সেতু। এর আগে ২ জুন মামলার আরেক আসামি বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওনের জামিনও নামঞ্জুর করেন একই আদালত।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর ওইদিন রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সূত্রঃ সমকাল

  • 42
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

যাবজ্জীবন মানে ৩০ বছর যদি রায়ে আমৃত্যু লেখা না থাকে

যাবজ্জীবন মানে ৩০ বছর যদি রায়ে আমৃত্যু লেখা না থাকে

নিম্নমানের নেটওয়ার্ক সেবা: ৪ অপারেটরকে আইনী নোটিশ।

নিম্নমানের নেটওয়ার্ক সেবা: ৪ অপারেটরকে আইনী নোটিশ।

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

সাতক্ষীরায় একই পরিবারে ৪ হত্যা, আদালতে অভিযোগপত্র দাখিল

সাতক্ষীরায় একই পরিবারে ৪ হত্যা, আদালতে অভিযোগপত্র দাখিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ