সব
facebook apsnews24.com
দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী: কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন। - APSNews24.Com

দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী: কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন।

দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী: কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন।

প্রয়াত হলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী সারজা। রবিবার কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯। শনিবার শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাকে। রবিবার দুপুরে চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ হয়ে যায় তার। এর পরেই মৃত্যু।

সরকারি নির্দেশিতা অনুসারে তার সোয়াব পরীক্ষাও করা হয়েছিল। করোনাভাইরাসের আক্রমণ শরীরে হয়েছিল কিনা তা এখনো জানা যায়নি। তবে চিকিৎসকেরা তাকে বাঁচানোর বহু চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তা কাজে এল না শেষ পর্যন্ত। কন্নড় অভিনেতা অর্জুন সারজার নিকট আত্মীয় ছিলেন চিরঞ্জীবী। তার ভাইয়ের নাম ধ্রুব সারজা। প্রবীণ অভিনেতা শক্তি প্রসাদের নাতি ছিলেন তিনি।

বেঙ্গালুরুর বলডউইন স্কুলেই পড়াশোনা করেছিলেন চিরঞ্জীবী। পরে বিজয়া কলেজে পড়াশোনা করেন। অর্জুন সারজার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রায় ৪ বছর পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ২০০৯ সালে ‘বায়ুপুত্র’ ছবি দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন তিনি।

এরপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। চিরু, সিঙ্গরা, আম্মা আই লাভ ইউ, আটাগারা-র মতো অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। তার রাজা মারঠান্ডা-র কাজ বাকি থাকতেই চলে গেলেন তিনি। তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। কন্নড় ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।

এপিএস/৭জুন/পিটিআই/এনএস

  • 13
    Shares

আপনার মতামত লিখুন :

সৌমিত্র চট্রোপাধ্যায় আর নেই

সৌমিত্র চট্রোপাধ্যায় আর নেই

মিয়ানমারের একটি প্রত্যন্ত জঙ্গলে নতুন এক প্রজাতির বানরের সন্ধান

মিয়ানমারের একটি প্রত্যন্ত জঙ্গলে নতুন এক প্রজাতির বানরের সন্ধান

হানিমুনে দিনে খরচ ৩৩ লাখ টাকা

হানিমুনে দিনে খরচ ৩৩ লাখ টাকা

রিসোর্ট নিয়ে বিপাকে মিঠুন চক্রবর্তী

রিসোর্ট নিয়ে বিপাকে মিঠুন চক্রবর্তী

আমার রবীন্দ্রনাথ

আমার রবীন্দ্রনাথ

সিনেমা হল ১৫ সেপ্টেম্বরের পর খোলার সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

সিনেমা হল ১৫ সেপ্টেম্বরের পর খোলার সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ