সব
facebook apsnews24.com
ভার্চুয়াল শুনানি: ১৫ কার্যদিবসে জামিনের হার ৫৭.৬৯ শতাংশ। - APSNews24.Com

ভার্চুয়াল শুনানি: ১৫ কার্যদিবসে জামিনের হার ৫৭.৬৯ শতাংশ।

ভার্চুয়াল শুনানি: ১৫ কার্যদিবসে জামিনের হার ৫৭.৬৯ শতাংশ।

ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ৪৭ হাজার ৬২৭টি জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে সারাদেশের অধস্তন আদালত হতে বিভিন্ন মামলায় ২৭ হাজার ৪৮০ জন জামিন পেয়েছেন। এ হিসেবে জামিনের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এ হিসেবে গত ১১ মে থেকে ৪ জুন পর্যন্ত সময়ের, যেখানে আদালতের কার্যদিবস ছিল পনেরদিন।

করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত প্রেক্ষাপটে ৯ মে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরোনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়। অধ্যাদেশ জারির পরদিন সুপ্রিম কোর্ট প্রশাসন হতে এ বিষয়ে প্রাকটিস নির্দেশনা (ব্যবহারিক দিক নির্দেশনা) প্রকাশ করা হয়। আর ১১ মে থেকে আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয়। যার মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন এক অধ্যায়ের যাত্রা শুরু হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ শনিবার গণমাধ্যমকে জানান, ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশের অধস্তন আদালতে ১৪ হাজার ৩৪০টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়। এই পাঁচ কার্যদিবসে অধস্তন আদালত থেকে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে ছয় হাজার ৫৪২ জন জামিন পেয়েছেন।

এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১১ মে থেকে ২৮মে পর্যন্ত দশ কার্যদিবসে সারা দেশের অধস্তন আদালতে ৩৩ হাজার ২৮৭টি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয়। দশ কার্যদিবসে অধস্তন আদালত হতে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে ২০ হাজার ৯৩৮জন জামিন পান।

এপিএস/০৬জুন /পিটিআই/এনএস

  • 177
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

সাতক্ষীরা কোটে নতুন ভবন নির্মান কে কেন্দ্র করে আইনজীবীদের মানব বন্ধন

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

ফুলকোর্ট সভায় সিন্ধান্ত: অবকাশকালীন ছুটি কমলো

যাবজ্জীবন মানে ৩০ বছর যদি রায়ে আমৃত্যু লেখা না থাকে

যাবজ্জীবন মানে ৩০ বছর যদি রায়ে আমৃত্যু লেখা না থাকে

নিম্নমানের নেটওয়ার্ক সেবা: ৪ অপারেটরকে আইনী নোটিশ।

নিম্নমানের নেটওয়ার্ক সেবা: ৪ অপারেটরকে আইনী নোটিশ।

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

সাতক্ষীরায় একই পরিবারে ৪ হত্যা, আদালতে অভিযোগপত্র দাখিল

সাতক্ষীরায় একই পরিবারে ৪ হত্যা, আদালতে অভিযোগপত্র দাখিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ