সব
facebook apsnews24.com
স্বাস্থ্যসচিব পদে নিয়োগ পেলেন আব্দুল মান্নান - APSNews24.Com

স্বাস্থ্যসচিব পদে নিয়োগ পেলেন আব্দুল মান্নান

স্বাস্থ্যসচিব পদে নিয়োগ পেলেন আব্দুল মান্নান

এপিএস নিউজ ডেস্ক

দেশে চলমান করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে মো. আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাবেক স্বাস্থ্যসচিব আসাদুল ইসলামকে বদলি করে পরিকল্পনা বিভাগে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল মান্নান।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

এপিএস/৪জুন/পিটিআই

  • 7
    Shares

আপনার মতামত লিখুন :

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ