সব
facebook apsnews24.com
করোনায় দেশে ৫ম চিকিৎসকের মৃত্যু। - APSNews24.Com

করোনায় দেশে ৫ম চিকিৎসকের মৃত্যু।

করোনায় দেশে ৫ম চিকিৎসকের মৃত্যু।

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন ডা. এহসানুল করিম। এ নিয়ে বাংলাদেশে করোনায় পাঁচ চিকিৎসকের মৃত্যু হলো।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৪ দিন ধরে আইসিইউতে ছিলেন ডা. মহিউদ্দিন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। ২৪ দিন আগে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

ঢাকা মেডিক্যাল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিক্যাল কলেজে যোগ দেন অধ্যাপক মহিউদ্দিন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, গত ১৫ এপ্রিল সিলেটের এমএজি ওসমানী মেডিক্যালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন প্রথম করোনায় মারা যান। ৩ মে মারা যান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এরপর ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

এপিএস/০৪/পিটিআই/এনএস

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ