সব
facebook apsnews24.com
করোনা সংকট: সরকারী চাকুরীতে বয়সসীমা বাড়ানো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত। - APSNews24.Com

করোনা সংকট: সরকারী চাকুরীতে বয়সসীমা বাড়ানো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত।

করোনা সংকট: সরকারী চাকুরীতে বয়সসীমা বাড়ানো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি বন্ধ আছে। এই সময়ে অনেকের চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। তাঁরা চাইছেন দেশের এই বিশেষ সময়ের কথা বিবেচনা করে ভবিষ্যতে যেসব চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেখানে যেন তাঁদের আবেদনে বয়সের শর্ত শিথিল করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, তারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান একরাম আহম্মেদ মনে করেন, চাকরিতে আবেদনের বয়স বাড়াতে হলে আইন সংশোধন করতে হবে। তা না করে করোনার কারণে যাঁরা চাকরিতে আবেদন করতে পারলেন না, তাঁদের বিষয়ে সরকার ভূমিকা রাখতে পারে। সে ক্ষেত্রে তাঁদের বয়সের প্রমাণ দেখে আবেদনের সুযোগ দিতে পারে। এটি সরকার স্বতঃস্ফূর্তভাবে করতে পারে আবার কোনো প্রার্থীর আবেদনের ওপর ভিত্তি করেও করতে পারে।
একরাম আহম্মেদ বলেন, ‘যাঁরা এরই মধ্যে চাকরিতে আবেদন করে ফেলেছেন কিন্তু পরীক্ষা হয়নি বা ফল প্রকাশিত হয়নি, তাঁরা এ সমস্যার বাইরে। কিন্তু নতুন আবেদনকারীদের এ সমস্যা সরকার বিবেচনা করে দেখতে পারে। যেহেতু করোনার মতো সমস্যা এর আগে তৈরি হয়নি। এটি আমাদের সবার কাছেই একটি বড় সংকট। এই সংকটে অনেক কিছুই বদলে গেছে। চাকরির আবেদনকারীরাও এই সংকটে পড়েছেন। তাঁদের সমস্যাটি নিয়ে সরকার ভাবতে পারে।’


। সরকার যদি আমাদের কথা ভেবে এখন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের
করোনায় যাঁরা সরকারি চাকরিতে আবেদনের বয়স খোয়ালেন, তাঁদের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমি চাকরিপ্রার্থীদের বয়সের বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছি। এখন তো অনেক দিন পর অফিস খুলেছে, এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এটা তাৎক্ষণিক মতামত দেওয়ার বিষয় নয়। সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এপিএস/৩জুন/পিটিআই/এনএস

  • 133
    Shares

আপনার মতামত লিখুন :

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়- প্রধানমন্ত্রী

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ