সব
facebook apsnews24.com
৬০ শতাংশ বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি - APSNews24.Com

৬০ শতাংশ বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৬০ শতাংশ বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এপিএস নিউজ ডেস্ক

কোভিড-১৯ তথা করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বাস চলার অনুমতি দেয়ার পর ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ১ জুন থেকে ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরসহ দেশের সকল আন্তঃজেলা রুটে বাড়তি এই ভাড়া কার্যকর হবে।

আজ রবিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মূলত বিআরটিএ’র ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবে কাঁটছাট করে ৬০ শতাংশ ভাড়া বাডানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪ এর ২ এর প্রদত্ত ক্ষমতাবলে করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে সরকার আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী (ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগরসহ) বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া নিম্নোক্তভাবে পুনর্নির্ধারণ করল।

(ক) আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে বাস বা মিনিবাস চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০১৬ সালের ৩ মে প্রজ্ঞাপনমূলে উল্লিখিত বিদ্যমান ভাড়ার (যাত্রীপ্রতি কিলোমিটার সর্বোচ্চ ১.৪২ টাকা) ৬০ শতাংশ বৃদ্ধি করা হলো।

(খ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস বা মিনিবাস চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বরে প্রজ্ঞাপনে উল্লিখিত বিদ্যমান ভাড়ার (ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটার যথাক্রমে ১.৭০ টাকা ও ১.৬০ টাকা। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়ার বিদ্যমান হার ৭ টাকা ও ৫ টাকা) ৬০ শতাংশ বৃদ্ধি।

(গ) ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে ভাড়ার হার প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ১.৬০ টাকার ৬০ শতাংশ বৃদ্ধি।

মানতে হবে যেসব শর্ত-

১) একজন যাত্রীকে বাস বা মিনিবাসের পাশাপাশি দুইটি আসনের একটি আসনে বসিয়ে অপর আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

২) যানবাহনে মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না।

৩) স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক বাস বা মিনিবাস পরিচালনা করতে হবে।

৪) অনুমোদিত ভাড়ার হার করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) সংকটকালের জন্য প্রযোজ্য হবে। এ সংকট দূর হলে প্রজ্ঞাপনদ্বয়ের বিদ্যমান হারের ভাড়া পুনঃপ্রযোজ্য হবে।

এপিএস/৩১মে/পিটিএন/বাসভাড়া

  • 32
    Shares

আপনার মতামত লিখুন :

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

গণছাড়ের সুবিধা নিয়েছেন ১৩৩০৭ জন ঋণখেলাপি

বিশ্ববাজারে কমছে সোনার দাম

বিশ্ববাজারে কমছে সোনার দাম

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাটের টাকা পরিশোধ করা যাবে

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

নানান সংকটে থাকা বানভাসিদের এবার ঈদ কেটেছে আনন্দেই

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

‘বিকাশ’ প্রতারণা বন্ধ করতে এনেছে নতুন পদ্ধতি।

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ