সব
facebook apsnews24.com
বাংলাদেশে একদিন বয়সী শিশু’র শরীরে করোনা ভাইরাস শনাক্ত - APSNews24.Com

বাংলাদেশে একদিন বয়সী শিশু’র শরীরে করোনা ভাইরাস শনাক্ত

বাংলাদেশে একদিন বয়সী শিশু’র শরীরে করোনা ভাইরাস শনাক্ত

এপিএস নিউজ ডেস্ক

চট্টগ্রামে এবার একদিন বয়সী শিশুর শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। জন্মের পর পরই ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তার তিন দিন পর দেয়া রিপোর্টে শিশুটিকে পজেটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই নবজাতকের মা’ও আগে থেকে করোনা পজেটিভ ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছিল।

নবজাতক এবং তার মা দু’জনই বর্তমানে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দু’জনরই শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। এর আগে চট্টগ্রামের চন্দনাইশের ১০ মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবশ্য পরবর্তীতে সুস্থ হয়ে শিশুটি বাড়ি ফিরে গিয়েছিল। চট্টগ্রামের জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগে থেকে অন্তঃসত্ত্বা ওই নারী করোনা পজেটিভ থাকায় তার ডেলিভারির ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেয়া হয়েছিল।

২০ মে তার নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসার পর পরই তাকে আইসোলেশনে নেয়া হয়েছিল। তিনি তার বাসা থেকেই করোনার চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ২৪ মে হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নারী পুত্র সন্তানের জন্ম দেন।

এপিএস/৩১মে/পিটিআই

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ