সব
facebook apsnews24.com
মেহেরপুর জেলায় আরও ৪ জন করোনায় আক্রান্ত - APSNews24.Com

মেহেরপুর জেলায় আরও ৪ জন করোনায় আক্রান্ত

মেহেরপুর জেলায় আরও ৪ জন করোনায় আক্রান্ত

মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি

মিজানুর রহমানঃ মেহেরপুরে নতুন করে অারও ৪ জন ক‌ভিড-১৯ বা করোনা ভাইরা‌সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে। শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। ক‌রোনায় আক্রান্তদের মধ্যে ৩জন পুরুষ ও ১জন নারী রয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান, গাংনী থানার সাহারবাটি গ্রামের রিয়াজুদ্দীন (৬৫),একই গ্রামের কাবিরুল ইসলাম (২৪),গোপালনগর গ্রা‌মের আশিক এলাহি (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের বানুয়ারা খাতুন (৩৮) করোনায় ভাইরা‌সে আক্রান্ত হয়েছে।

তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিরা সহ তাদের বাড়ির পার্শবর্তী ১০ টি লকডাউন করা হবে। এছাড়া আক্রান্ত ব্যাক্তিদের তাদের নিজ বাড়ি থেকেই চিকিৎসাধীন থাকবেন। সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, গতকাল বৃহস্পতিবার ১৯ জনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয় সেখান থেকে করোনায় পজেটিভ বলে নিশ্চিত করেন। উল্লেখ্য: মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫জন সুস্থ্য ও ১জন মৃত্যু বরণ করেছেন।

এপিএস/২৯মে/মিজান/মেহরেপুর

  • 52
    Shares

আপনার মতামত লিখুন :

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম  জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ