সব
facebook apsnews24.com
গাংনীতে যুবকের আত্মহত্যা ‌ - APSNews24.Com

গাংনীতে যুবকের আত্মহত্যা ‌

গাংনীতে যুবকের আত্মহত্যা  ‌

মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি

মেহেরপুর জেলার গাংনীতে টোকন আলী (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবক টোকন গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের পুলিশ ক্যাম্পপাড়ার ইফার আলীর ছেলে। ‌ আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা নিজ ঘরের আড়ার সাথে টোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান টোকন তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা বেজে গেলেও টোকনের কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ। এসময় তাকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি।

পরে দরজা ভেঙ্গে দেখে ঘরের আড়ার সাথে শাড়ি দিয়ে পেঁচানো তার মরদেহ ঝুলছে। এসময় পুলিশকে খবর দেয়া হয়। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে টোকন স্ত্রীর উপর অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। কি কারণে মারা গেছে তদন্তের পর বলা সম্ভব হবে।

এপিএস/২৯মে/পিটিআই/মিজান

  • 34
    Shares

আপনার মতামত লিখুন :

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম  জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ