সব
facebook apsnews24.com
সাধারণ ছুটি বাড়বে কিনা সে সিদ্ধান্ত আগামীকাল - APSNews24.Com

সাধারণ ছুটি বাড়বে কিনা সে সিদ্ধান্ত আগামীকাল

সাধারণ ছুটি বাড়বে কিনা সে সিদ্ধান্ত আগামীকাল

এপিএস নিউজ ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরও বাড়বে কি না, তা আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) জানা যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে টানা ৬৭ দিনের ছুটি চলছে দেশে। আগামী ৩০মে শেষ হবে সাধারন ছুটি টানা ছুটির কারণে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কষ্টে পড়েছেন নানা শ্রেণি পেশার মানুষ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রধানমন্ত্রী এ বিষয়ে একটা সিদ্ধান্ত দেবেন। আশা করছি আগামীকাল (বৃহস্পতিবার) এই সিদ্ধান্তটা আমারা পাব।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্য দেয়া বক্তব্যে জীবন ও জীবিকার কথা বলেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার (২৪ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে, করোনাভাইরাসের এই মহামারি সহসা দূর হবে না। কিন্তু জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোনো প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। সূত্রঃ জাগো নিউজ২৪.কম।

এপিএস/২৭মে/পিটিআই

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

সরকারীভাবে জমির দাম বৃদ্ধি পাচ্ছে

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-সমাবেশ নয়

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

মাস্ক না পরলে জেল দেয়ার কথা ভাবছে সরকার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২৫ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বৈদেশিক মুদ্রার মজুত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ