সব
facebook apsnews24.com
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই - APSNews24.Com

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী নামক স্থানে পিকআপ ভ্যান-যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন।সদর থানার ওসি জানান, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী নামক স্থানে নছিমন ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (৬৫) নামের একজন নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী চুয়াডাঙ্গা জেলার জীবণনগর এলাকায়। অন্যদিকে, গতকাল রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আম্পান ঝড়ে পড়ে থাকা গাছের সাথে ধাক্কায় এক মেডিক্যাল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে হরিণাকুন্ডু-সাধুহাটি সড়কের দখলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, রাতে মোটরসাইকেলে করে শামসুজ্জামান (২৬) হরিনাকুন্ডু থেকে বাড়ি ফিরছিল। পথে দখলপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সে ওই উপজেলার দখলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এপিএস/২৭মে/রাহাসান/ঝিনাইদহ

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

অবসরপ্রাপ্ত সৈনিকদের কুয়াকাটায় মতবিনিময় সভা

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম  জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

হাসানাত আবদুল্লাহ’র ৭৬তম জন্মদিনে চাঁদশী যুব উন্নয়নের মোনাজাত।

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় ৪ উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার অবসরে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ায় পানির আসেনিক ও আয়রণ টেষ্টের কিডস প্রদান

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ার চন্দনপুরে অস্বচ্ছলদের কম্বল বিতরণ

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

কলারোয়ায় মোটরসাইকেল নছিমন সংঘর্ষে মাদরাসা ছাত্র নিহত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ