সব
facebook apsnews24.com
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবী খোকনের সাক্ষাত - APSNews24.Com

ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবী খোকনের সাক্ষাত

ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবী খোকনের সাক্ষাত

এপিএস নিউজ ডেস্ক

করোনাকালে ও ঈদ পরবর্তী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সূত্রমতে, ২৬ মে রাত নয়টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়াবাসা ‘ফিরোজা’য় যান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষ করে বেরিয়ে আসেন। এ সময় তিনি আইনি বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন বলে গনমাধ্যমকে জানান সুপ্রিমকোর্টের অপর আইনজীবী জুলফিকার আলী জুনু।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এর আগে তিনি তার সঙ্গে দেখা করার জন্য বলেছিলেন’। গত ২৫ মার্চ করোনা সংকটের মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। মুক্তির পর গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ওঠেন তিনি। সেখানে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে এই বাসায়ই আছেন তিনি।

এর আগে, গত ১১ মে পর্যন্ত কারও সাথেই দেখা করেননি খালেদা জিয়া। ১১ মে প্রথম দেখা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। ঈদের দিন সোমবার (২৫ মে) দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। এরপর আজ প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের একজন নেতার সঙ্গে দেখা করলেন খালেদা জিয়া।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাময়িক মুক্তি লাভ করেন বেগম খালেদা জিয়া। করোনাভাইরাসের কারণে টানা দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেন তিনি। তবে কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরও চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। এ সময়ের মধ্যে পারিবারিক সদস্য ছাড়া আর কেউ তার সঙ্গে দেখা করার অনুমতি ছিলো না।

এপিএস/২৭মে/পিটিআই/এনএস

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন, অভিনন্দনের পাশাপাশি সমালোচনা

যুবলীগের কমিটিতে ব্যারিস্টার সুমন, অভিনন্দনের পাশাপাশি সমালোচনা

বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে: কাদের

বিএনপি ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে: কাদের

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমানের প্রার্থীতা বৈধ: নির্বাচন কমিশন

সরকারের বিরুদ্ধে বিষোদগার বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- কুষ্টিয়ায়  মাহবুবুল আলম হানিফ

সরকারের বিরুদ্ধে বিষোদগার বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ

বিএনপির তর্জন-গর্জনই শোনা যায়, বর্ষণ দেখা যায় না: কাদের

বিএনপির তর্জন-গর্জনই শোনা যায়, বর্ষণ দেখা যায় না: কাদের

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ