সব
facebook apsnews24.com
ঈদুল ফিতরের ছুটি কত দিন, যা বললেন জনপ্রশাসন মন্ত্রণালয় - APSNews24.Com

ঈদুল ফিতরের ছুটি কত দিন, যা বললেন জনপ্রশাসন মন্ত্রণালয়

ঈদুল ফিতরের ছুটি কত দিন, যা বললেন জনপ্রশাসন মন্ত্রণালয়

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিন ছুটি পেয়ে যেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তবে নিশ্চিতভাবে ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

১২ মার্চ (মঙ্গলবার) সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার।

সে হিসাবে ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পর দিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। সে হিসাবে এবারের ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

যদি রমজান মাস ২৯ দিন হয় তাহলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সে ক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সে ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন।

গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে রোজা শুরু হয়।

আপনার মতামত লিখুন :

ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে পারবেন কিনা, আদালতের সিদ্ধান্ত

ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে পারবেন কিনা, আদালতের সিদ্ধান্ত

রমজানের আগে কাঁচা মরিচ ও বেগুনের দাম বৃদ্ধিতে ক্রেতাদের ক্ষোভ

রমজানের আগে কাঁচা মরিচ ও বেগুনের দাম বৃদ্ধিতে ক্রেতাদের ক্ষোভ

সিটি কর্পোরেশন কুমিল্লা এর প্রথম নারী মেয়র হলেন বাহারকন্যা সূচনা

সিটি কর্পোরেশন কুমিল্লা এর প্রথম নারী মেয়র হলেন বাহারকন্যা সূচনা

আজ আন্তর্জাতিক নারী দিবস ঐতিহাসিক ০৮ মার্চ

আজ আন্তর্জাতিক নারী দিবস ঐতিহাসিক ০৮ মার্চ

বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর লাশ ০৬ দিন মর্গে, ডিএনএ টেস্টের অপেক্ষা

বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর লাশ ০৬ দিন মর্গে, ডিএনএ টেস্টের অপেক্ষা

রমজানে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর কড়া বার্তা

রমজানে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর কড়া বার্তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

[email protected], [email protected]
Developed By Feroj