সব
facebook apsnews24.com
সিটি কর্পোরেশন কুমিল্লা এর প্রথম নারী মেয়র হলেন বাহারকন্যা সূচনা - APSNews24.Com

সিটি কর্পোরেশন কুমিল্লা এর প্রথম নারী মেয়র হলেন বাহারকন্যা সূচনা

সিটি কর্পোরেশন কুমিল্লা এর প্রথম নারী মেয়র হলেন বাহারকন্যা সূচনা

কুমিল্লা প্রতিনিধি,

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হলেন সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফলে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে কুসিকের প্রথম নারী মেয়র হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এসআইএস)

আপনার মতামত লিখুন :

আজ আন্তর্জাতিক নারী দিবস ঐতিহাসিক ০৮ মার্চ

আজ আন্তর্জাতিক নারী দিবস ঐতিহাসিক ০৮ মার্চ

বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর লাশ ০৬ দিন মর্গে, ডিএনএ টেস্টের অপেক্ষা

বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর লাশ ০৬ দিন মর্গে, ডিএনএ টেস্টের অপেক্ষা

রমজানে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর কড়া বার্তা

রমজানে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর কড়া বার্তা

মেডিকেল কলেজের ক্লাসে শিক্ষার্থীকে শিক্ষকের পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ

মেডিকেল কলেজের ক্লাসে শিক্ষার্থীকে শিক্ষকের পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ

সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

[email protected], [email protected]
Developed By Feroj