সব
facebook apsnews24.com
বিএনপির ৬ এমপি পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করে গেজেট - APSNews24.Com

বিএনপির ৬ এমপি পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করে গেজেট

বিএনপির ৬ এমপি পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করে গেজেট

রবিবার সকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংসদ সদস্যরা

বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। রবিবার রাতে সংসদ সচিবালয় এ গেজেট প্রকাশ করে।

আসনগুলো শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে সেগুলোতে উপ-নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এর ফলে আগামী মার্চের প্রথম ভাগের মধ্যে এসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে আজ সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দেন।

জাহিদুর রহমান, মো. মোশারফ হোসেন, জি এম সিরাজ, মো. আমিনুল ইসলাম, আবদুস সাত্তার ভূঞা ও রুমিন ফারহানার নাম উল্লেখ করে আলাদা আলাদা গেজেটে বলা হয়েছে, ১১ ডিসেম্বর পূর্বাহ্নে পদত্যাগ করায় একাদশ সংসদের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

শূন্য ঘোষিত আসনগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৫০)।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে বলে জানিয়েছেন স্পিকার। তাই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়নি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির সংসদ সদস্যরা গতকাল শনিবার ঢাকার গোলাপবাগের সমাবেশে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

আপনার মতামত লিখুন :

আজ ঐতিহাসিক ৭ মার্চ

আজ ঐতিহাসিক ৭ মার্চ

বিএনপির ৬ এমপি পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করে গেজেট

বিএনপির ৬ এমপি পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করে গেজেট

ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার একটি আদালতে মামলায় সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়

ঢাকার একটি আদালতে মামলায় সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়

জাতিভেদ প্রথার সংস্কারক ও মানবতার প্রাণপুরুষ ফকির লালন শাহ্

জাতিভেদ প্রথার সংস্কারক ও মানবতার প্রাণপুরুষ ফকির লালন শাহ্

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

[email protected], [email protected]
Developed By Feroj