সব
facebook apsnews24.com
বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী - APSNews24.Com

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে বিএনপি নাকি লাখ লাখ লোক নিয়ে আসবে। ঢাকাকে অচল করে দেবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল ডাল নিয়ে ওখানেই (দলীয় কার্যালয়ে) বসবাস করবেন। ওখানেই থাকবেন। তাদের মুখপাত্র বলেছেন ওখান থেকেই তারা নাকি সরকার পতনের ডাক দেবেন।

তিনি বলেন, বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। সেজন্যই তারা নানা ধরনের ফন্দিফিকির, নানা ধরনের ষড়যন্ত্রের চিন্তা করেন। যেটা আওয়ামী লীগ কখনোই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। চাল ডাল রাখার ইঙ্গিতও সেরকমই। আমরা এটা ভালো করে দেখছি।

মন্ত্রী আরও বলেন, ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা যা করণীয়, পুলিশ কমিশনার তাই করবেন।

শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বাধন উপলক্ষে থানা মাঠে সুধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে নবযাত্রা ও প্রচেষ্টা শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি, হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানসহ পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :

আজ ঐতিহাসিক ৭ মার্চ

আজ ঐতিহাসিক ৭ মার্চ

বিএনপির ৬ এমপি পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করে গেজেট

বিএনপির ৬ এমপি পদত্যাগ করায় আসন শূন্য ঘোষণা করে গেজেট

ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার একটি আদালতে মামলায় সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়

ঢাকার একটি আদালতে মামলায় সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়

জাতিভেদ প্রথার সংস্কারক ও মানবতার প্রাণপুরুষ ফকির লালন শাহ্

জাতিভেদ প্রথার সংস্কারক ও মানবতার প্রাণপুরুষ ফকির লালন শাহ্

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

[email protected], [email protected]
Developed By Feroj