সব
facebook apsnews24.com
স্কুল-কলেজ খুলবে ১২ সেপ্টেম্বর - APSNews24.Com

স্কুল-কলেজ খুলবে ১২ সেপ্টেম্বর

স্কুল-কলেজ খুলবে ১২ সেপ্টেম্বর

করোনাভাইরাসের প্রকোপের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর খুলবে। ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানিয়েছেন বলে শুক্রবার গণমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

মহামারি করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।

এদিকে বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৈঠক শেষে রাত পৌনে ১২টায় কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত থেকে ৭০ শতাংশ কমেছে। ধীরে ধীরে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।

সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

দেড় বছর পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

দেড় বছর পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

৪২তম বিসিএসের ফল প্রকাশ, চার হাজার ডাক্তার নিয়োগের সুপারিশ

৪২তম বিসিএসের ফল প্রকাশ, চার হাজার ডাক্তার নিয়োগের সুপারিশ

স্কুল-কলেজ খুলবে ১২ সেপ্টেম্বর

স্কুল-কলেজ খুলবে ১২ সেপ্টেম্বর

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বাধ্যতামূলক অবসরে

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বাধ্যতামূলক অবসরে

মায়ের রিটে দুই মেয়েকে আদালতে হাজির করতে নির্দেশ

মায়ের রিটে দুই মেয়েকে আদালতে হাজির করতে নির্দেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422

[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ