সব
facebook apsnews24.com
কুষ্টিয়া জেলা প্রশাসনের অবৈধ যৌন উত্তেজক জব্দ, মালিকের অর্থদন্ড ও কারাদন্ড - APSNews24.Com

কুষ্টিয়া জেলা প্রশাসনের অবৈধ যৌন উত্তেজক জব্দ, মালিকের অর্থদন্ড ও কারাদন্ড

কুষ্টিয়া জেলা প্রশাসনের অবৈধ যৌন উত্তেজক জব্দ, মালিকের অর্থদন্ড ও কারাদন্ড

কুষ্টিয়া জেলা প্রশাসন নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছেন ও মালিককে আটক করে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ০২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন।

বৃহঃবার ২৯ জুলাই কুষ্টিয়া জেলা শহরের কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত এলেক্স ইউনানি ল্যাবরেটরিজ নামক যৌন উত্তেজক সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এসএস পাউডার দ্বারা যৌন উত্তেজক সিরাপ প্রস্তুত ও গোপনে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুল ইসলাম (৩০) কে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ (খ) লঙ্ঘনে একই আইনের ২৭ ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০০০০/- ( দুই লাখ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জব্দকৃত প্রায় ৪,০০০০ ( চার হাজার) বোতল নিষিদ্ধ ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে৷

জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে কোম্পানি কমান্ডার, র‍্যাব-১২, কুষ্টিয়া ও তাঁর একদল চৌকস বাহিনী, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন৷

জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

  • 59
    Shares

আপনার মতামত লিখুন :

রাঙ্গাবালী ১ জনের লাশ উদ্ধার

রাঙ্গাবালী ১ জনের লাশ উদ্ধার

কুয়াকাটায় মেয়র আনোয়ারের উদ্যোগে ১২ বছরের জলাবদ্ধতা নিরসন

কুয়াকাটায় মেয়র আনোয়ারের উদ্যোগে ১২ বছরের জলাবদ্ধতা নিরসন

কুষ্টিয়ায় সাংবাদিক খোকনের লাশ নিয়ে ষড়যন্ত্র, জাস্টিস ফর জার্নালিস্টের প্রতিবাদ

কুষ্টিয়ায় সাংবাদিক খোকনের লাশ নিয়ে ষড়যন্ত্র, জাস্টিস ফর জার্নালিস্টের প্রতিবাদ

গৌরনদী ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করে শাস্তি প্রদান

গৌরনদী ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করে শাস্তি প্রদান

কুষ্টিয়া জেলা প্রশাসনের অবৈধ যৌন উত্তেজক জব্দ, মালিকের অর্থদন্ড ও কারাদন্ড

কুষ্টিয়া জেলা প্রশাসনের অবৈধ যৌন উত্তেজক জব্দ, মালিকের অর্থদন্ড ও কারাদন্ড

ওসমানী বিমানবন্দরে লন্ডনযাত্রী এক নারীকে রেখে বিমান লন্ডনে !! সিলেটে তোলপাড়

ওসমানী বিমানবন্দরে লন্ডনযাত্রী এক নারীকে রেখে বিমান লন্ডনে !! সিলেটে তোলপাড়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ