সব
facebook apsnews24.com
বরিশালের ২ যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল পাটক্ষেতে - APSNews24.Com

বরিশালের ২ যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল পাটক্ষেতে

বরিশালের ২ যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল পাটক্ষেতে

নিজস্ব প্রতিবেদকঃ- সাভারের হেমায়েতপুরে একটি পাট ক্ষেতের ভেতর থেকে দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বরিশাল জেলার গৌরনদী থানার যাদুচর গ্রামের রতনের ছেলে রায়হান (১৮) এবং একই উপজেলার পশ্চিম শেওরা গ্রামের নেছার মোল্লার ছেলে নাজমুল (১৮)। সম্পর্কে দুজন খালাতো ভাই এবং তারা হেমায়েতপুরের যাদুরচর এলাকায় থাকতো।

শুক্রবার (১১ জুন) সকালে হেমায়েতপুরের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়ার গ্রামের একটি পাট ক্ষেত থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

দুজনের মধ্যে রায়হান আল নাছির ল্যাবরোটারি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। এবং নাজমুল রায়হানদের বাড়িতে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাট ক্ষেতে কাজ করতে যান কয়েকজন কৃষক। সেখানে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে। নিহত দুই যুবকের মরদেহ ৩০ মিটার দূরত্বের মধ্যে পড়ে ছিল। তাদের পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল।

ভাকুর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা দুই যুবককে কি কারণে হত্যা করেছে তা জানার চেষ্টা চলেছে। এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু

চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু

রাজশাহীতে কঠোর লকডাউন চলছে

রাজশাহীতে কঠোর লকডাউন চলছে

গৌরনদীতে সাংবাদিকের মায়ের ১১ তম মৃত্যুবার্ষিকী

গৌরনদীতে সাংবাদিকের মায়ের ১১ তম মৃত্যুবার্ষিকী

আমতলীতে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম

আমতলীতে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশালের ২ যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল পাটক্ষেতে

বরিশালের ২ যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল পাটক্ষেতে

বরিশাল রেঞ্জ কার্যালয়ে নবাগত ডিআইজিকে ফুলেল সংবর্ধনা

বরিশাল রেঞ্জ কার্যালয়ে নবাগত ডিআইজিকে ফুলেল সংবর্ধনা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ