সব
facebook apsnews24.com
মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা - APSNews24.Com

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছে বেঁধে নির্যাতন করা সেই মা-ছেলেসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযুক্তরা আদালতে মামলা দিয়েছে। রোববার দুপুরে নির্যাতিত মা বিবি খাদিজা এ অভিযোগ করেন।

বিবি খাদিজা জানান, ওই ঘটনার সহযোগী এলাকার রাজনৈতিক প্রভাবশালী মো. জাহাঙ্গীর গ্রেফতার হওয়ার পর জামিনে এসে গত ৫ মে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ৩ নম্বর আমলি আদালতে আমাদেরকে হয়রানীর উদ্দেশে একটি মামলা করে। এতে আমরা মা-ছেলেসহ পরিবারের ৫ জনকে আসামি করা হয়।

ওই মামলাটি কোম্পানীগঞ্জ থানার ওসিকে এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন আদালত। কোম্পানীগঞ্জ থানা গত ১০ মে মামলাটি রেকর্ড করে (মামলা নম্বর-১৯)।

ভুক্তভোগী বিবি খাদিজা বলেন, আমরা গরিব মানুষ। আমাদেরকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতন করে জামিনে আসার পর অভিযুক্তরা এখন আবার আদালতে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা খেতে পাই না, মামলার খরচ জোগাড় করব কোথা থেকে। এ ঘটনার সরেজমিনে তদন্তপূর্বক ন্যায় বিচারও দাবি করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, আদালতে দায়ের করা মামলায় গাছে বেঁধে নির্যাতিত মা- ছেলে বিবি খাদিজা (৩৬), ছেলে আইয়ুব খান (২০), তাদের পরিবারের সদস্য ভুট্টো (৪৯), মো. জাবেদ হোসেন (৫০) ও মো. বাবলুকে (২৮) আসামি করা হয়।

প্রসঙ্গত, গত ১ মে দুপুরে চরএলাহী ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের রাজনৈতিক প্রভাবশালী নেতা শাহাদাত নগরের জাহাঙ্গীর ও তার ছেলে মাসুদসহ সংঘবদ্ধ চক্রের হাতে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছিল। যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে

গলাচিপায় গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

গলাচিপায় গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

উজিরপুরে হারতায় রাস্তা ভেঙ্গে নদীতে পড়ে যাচ্ছে

উজিরপুরে হারতায় রাস্তা ভেঙ্গে নদীতে পড়ে যাচ্ছে

উজিরপুরের সাতলায় বজ্রপাতে যুবক নিহত, আহত ২!

উজিরপুরের সাতলায় বজ্রপাতে যুবক নিহত, আহত ২!

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ