সব
facebook apsnews24.com
গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ - APSNews24.Com

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ইয়াসের ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু (এমপি)।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভবনে বসে তিনি এ সহায়তা প্রদান করেন। এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি যেকোন দূর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। তিনি যেন ভাল থাকেন। তিনি ভাল থাকলে দেশ ভাল থাকবে।

এ সময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে গলাচিপা উপজেলার ২৪ জন অসহায় হত দরিদ্র ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৭৫ হাজার টাকা ও ২৫ বান টিন বিতরণ করা হয়। এছাড়া এস এম শাহজাদা সাজু (এমপি)র নিজস্ব ঐচ্ছিক তহবিল হতে ৬১ জনের মাঝে ৩ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের উন্নয়নের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, প্রশাসনিক কর্মকর্তা আ. মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে

গলাচিপায় গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

গলাচিপায় গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

উজিরপুরে হারতায় রাস্তা ভেঙ্গে নদীতে পড়ে যাচ্ছে

উজিরপুরে হারতায় রাস্তা ভেঙ্গে নদীতে পড়ে যাচ্ছে

উজিরপুরের সাতলায় বজ্রপাতে যুবক নিহত, আহত ২!

উজিরপুরের সাতলায় বজ্রপাতে যুবক নিহত, আহত ২!

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ