সব
facebook apsnews24.com
পটুয়াখালীতে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি - APSNews24.Com

পটুয়াখালীতে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি

পটুয়াখালীতে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে রোববার (৬ জুন) দুপুরের পর থেকেই শহরের সব এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

রোববার দুপুর দেড়টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত দেড় ঘণ্টা ঝড়ো বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় ট্রান্সমিটারের ক্ষতির পাশাপাশি অনেক এলাকার বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটিও পড়ে গেছে।

বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, এছাড়া অনেক এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে আছে। এরই মধ্যে আমাদের লোকজন কাজ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আবারও সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি। কাজ শেষ হলেই লাইন চালু করা হবে। তবে সে জন্য আরও দু-তিন ঘণ্টা সময় লাগতে পারে।’

আপনার মতামত লিখুন :

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের পর তাদের নামেই মামলা

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে

গলাচিপায় গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

গলাচিপায় গাছ চাপায় গাছ ব্যবসায়ীর মৃত্যু

উজিরপুরে হারতায় রাস্তা ভেঙ্গে নদীতে পড়ে যাচ্ছে

উজিরপুরে হারতায় রাস্তা ভেঙ্গে নদীতে পড়ে যাচ্ছে

উজিরপুরের সাতলায় বজ্রপাতে যুবক নিহত, আহত ২!

উজিরপুরের সাতলায় বজ্রপাতে যুবক নিহত, আহত ২!

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

গলাচিপায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের টিন, অর্থ ও চেক বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ