সব
facebook apsnews24.com
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে কাপড়ের দোকান - APSNews24.Com

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে কাপড়ের দোকান

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে কাপড়ের দোকান

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঈদ এসেছে আবার
আনন্দে কাটুক সবার
এই ভাবনাকে সামনে রেখে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিনামূল্যের কাপড়ের দোকানে শিশুদেরকে ফ্রিতে ঈদের নতুন জামা প্রদান করছেন মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি । শিশুরা এখানে এসে নিজেদের পছন্দমত ঈদের নতুন কাপড় নিতে পারবে।

ঝিনাইদহ শহরের আদর্শ রফির মিল সংলগ্ন নিজ বাড়ির ছায়াবীথির সামনে প্রতিদিন বিকাল ৫টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যের দোকানটি পরিচালনা করছেন মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির পরিচালক শাহীনূর আলম লিটন। এ কাজে তার ৫ম শ্রেণি পড়ুয়া ছেলে ইবতিদা আলম নেহাল ও নার্সারি পড়ুয়া মেয়ে ঈশিকা আলম নাইসা সহযোগিতা করছে। ২৫ রমজান হতে শুরু হওয়া উদ্যোগটি চাঁদরাত পর্যন্ত চলবে বলে জানা যায়।

ঈদ উপলক্ষে ভিন্নধর্মী বিনামূল্যের কাপড়ের দোকানের উদ্যোক্তা শাহীনূর আলম লিটন বলেন, ভিন্ন রকম ভাবনা থেকেই এমন একটি উদ্যোগ। তিনি আরো বলেন, রমজানের শুরুতে প্লাস্টিকের একটি জারের মধ্যে পরিবারের সবাই টাকা জমাতে থাকি এবং নিজেদের ঈদ শটিং এর টাকা যুক্ত করে উদ্যোগটি গ্রহণ করি। আশা করি শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করে নিতে পারব।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

পটুয়াখালীতে মসজিদ নির্মাণ নিয়ে আনসার ও স্থানীয় সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালীতে মসজিদ নির্মাণ নিয়ে আনসার ও স্থানীয় সংঘর্ষ, আহত ১০

সাংবাদিকের রোগমুক্তি কামনায় মহিপুর প্রেসক্লাবের মোনাজাত

সাংবাদিকের রোগমুক্তি কামনায় মহিপুর প্রেসক্লাবের মোনাজাত

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে কাপড়ের দোকান

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে কাপড়ের দোকান

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ত্রাণ বিতরণ

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ত্রাণ বিতরণ

বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের ২৫০ পরিবারে কাপড় বিতরণ

বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের ২৫০ পরিবারে কাপড় বিতরণ

যাত্রীদের চাপে শিমুলিয়া থেকে ছেড়েছে ফেরি

যাত্রীদের চাপে শিমুলিয়া থেকে ছেড়েছে ফেরি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ