সব
facebook apsnews24.com
কুষ্টিয়ার একজন মানুষও খাদ্য কষ্টে থাকবে না, আমরা থাকতেঃ হানিফ - APSNews24.Com

কুষ্টিয়ার একজন মানুষও খাদ্য কষ্টে থাকবে না, আমরা থাকতেঃ হানিফ

কুষ্টিয়ার একজন মানুষও খাদ্য কষ্টে থাকবে না, আমরা থাকতেঃ হানিফ

নিজস্ব প্রতিবেদক।।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার যে আবেদন পরিবারের পক্ষ থেকে করা হয়েছে এবিষয়টি আইনগত। যেহেতু বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত কয়েদী সেহেতু তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবে আদালত ও কারা কর্তৃপক্ষ। আজ সকালে কুষ্টিয়ায় আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব আলম হানিফ ১১ হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণপূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও অবহেলার কারণে করোনা নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে এবং করোনা প্রনোদনা নিয়েও সরকার অনিয়ম করেছে, বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হানিফ আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কাজই সরকারের সমালোচনা এবং মিথ্যাচার করা। কোন ভালো কাজই তাদের চোখে পড়ে না। দেশের উন্নয়ন অগ্রগতি কিছুই তাদের চোঁখে পড়েনা।

এই করোনা দুর্যোগ শুরুর থেকেই তারা নানা ভাবে মিথ্যাচার করে যাচ্ছে। করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে, লক্ষ লক্ষ লোক যেখানে মারা যাচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোবাবেলা করতে সক্ষম হয়েছে এবং বাইরের দেশ গুলোর তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি।

আর এই ভালো অবস্থা মির্জা ফখরুলদের মুখ দেখে আসে নাই, এটা সরকার এবং প্রধানমন্ত্রীর বিচক্ষনতার কারণেই সম্ভব হয়েছে। সরকারের সমালোচনা করে জনসমর্থন পাওয়ার এই পথ বর্জনের আহবান করেন হানিফ।

আজ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়া মোহিনীমিল মাঠে প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হানিফ। তিনি দৃঢ়তার সাথে আরও বলেন, কুষ্টিয়ার একজন মানুষও খাদ্যকষ্টে থাকবে না, আমরা থাকতে।

  • 27
    Shares

আপনার মতামত লিখুন :

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে 2 জনের মৃত্যু।

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে 2 জনের মৃত্যু।

কুষ্টিয়ার একজন মানুষও খাদ্য কষ্টে থাকবে না, আমরা থাকতেঃ হানিফ

কুষ্টিয়ার একজন মানুষও খাদ্য কষ্টে থাকবে না, আমরা থাকতেঃ হানিফ

বিয়ের ১৬ দিনের মাথায় আম গাছে স্ত্রীর ঝুলন্ত মরদেহ

বিয়ের ১৬ দিনের মাথায় আম গাছে স্ত্রীর ঝুলন্ত মরদেহ

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন

ব্যবসায়ী মিজানুর রহমানের উদ্যোগে ২৫ টি পরিবারে ছাগল বিতরণ

ব্যবসায়ী মিজানুর রহমানের উদ্যোগে ২৫ টি পরিবারে ছাগল বিতরণ

ঝিনাইদহে ২ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ঝিনাইদহে ২ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ