সব
facebook apsnews24.com
মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসছে - APSNews24.Com

মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসছে

মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসছে

মে মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এর একটি অংশ আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আরেকটি পাওয়া যাবে কোভ্যাক্স থেকে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম সাংবাদিকদের এ কথা বলেন।

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পরে মহাপরিচালক এসব কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বেক্সিমকো আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।


ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার অনিশ্চয়তার মধ্যে গতকাল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান (পাপন) বলেছিলেন, টিকা আনার জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকেরা বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালকের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জানতে চান, বেক্সিমকো কবে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে? উত্তরে অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, গত পরশু বেক্সিমকো তাদের ২০ লাখ টিকার কথা জানিয়েছে।

দেশে ভারতের ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা এমন কোনো নিশ্চিত খবর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই বলে জানান সংস্থটির মহাপরিচালক। তবে দেশে নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়ার কথা তিনি গণমাধ্যমেই জেনেছেন। এ ছাড়া ভারতের সঙ্গে সীমন্ত বন্ধ করার বিষয়ে এখনো কোনা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা

হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিজিটাল মিটারঃ পৌঁছেছে মাত্র ১০% গ্রাহকের কাছে

ডিজিটাল মিটারঃ পৌঁছেছে মাত্র ১০% গ্রাহকের কাছে

করোনায় মৃত্যু আবার ১০০ ছাড়াল

করোনায় মৃত্যু আবার ১০০ ছাড়াল

মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসছে

মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসছে

মৌলভীবাজারের লাউয়াছড়ায় আগুন !! গাছ পালার ব্যাপক ক্ষয় ক্ষতি

মৌলভীবাজারের লাউয়াছড়ায় আগুন !! গাছ পালার ব্যাপক ক্ষয় ক্ষতি

আরমানিটোলায় আগুনে হতাহতদের ক্ষতিপূরণ দাবি জাতীয় মানবাধিকার সমিতি

আরমানিটোলায় আগুনে হতাহতদের ক্ষতিপূরণ দাবি জাতীয় মানবাধিকার সমিতি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ