সব
facebook apsnews24.com
সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবে শোকসভা: এমপি সামাদ চৌধুরী ছিলেন আমাদের অকৃত্রিম বন্ধু - APSNews24.Com

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবে শোকসভা: এমপি সামাদ চৌধুরী ছিলেন আমাদের অকৃত্রিম বন্ধু

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবে শোকসভা:  এমপি সামাদ চৌধুরী ছিলেন আমাদের অকৃত্রিম বন্ধু

আবুল কাশেম রুমন,সিলেটে: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত মাহমুদ-উস-সামাদ চৌধুরী একজন ক্ষণজন্মা কর্মযোগী মানুষের নাম। তিনি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের অকৃত্রিম বন্ধু। তাঁকে হারিয়ে সিলেট-৩ আসনের মানুষ একজন আদর্শবান মানুষ এবং জনদরদী নেতা হারিয়েছেন। আর দক্ষিণ সুরমা প্রেসক্লাব হারিয়েছে একজন প্রকৃত সাংবাদিক বান্ধব জনপ্রতিনিধি।

গতকাল বুধবার রাত ৮ টায় প্রয়াত মাহমুদ-উস-সামাদ চৌধুরী স্মরণে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক নুরুল হক শিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহসভাপাতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক সভাপতি আজমল খান, নির্বাহী কমিটিরি সাবেক সিনিয়র সদস্য মো. দুলাল হোসেন, সাবেক সহসভাপতি ইমাদ উদ্দিন নাসিরী, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি সাহাদ উদ্দিন দুলাল, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, নির্বাহী সদস্য খায়রুল আমীন রাফসান, ক্লাব সদস্য আজমল আহমদ রোমন, এম. সারওয়ার হোসের সৌরভ, ফটোসাংবাদিক এহসান মাহমুদ হাসান প্রমুখ।
শোকসভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য খায়রুল আমীন রাফসান এবং সভা শেষে এমপি সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনায় করে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবে শোকসভা:  এমপি সামাদ চৌধুরী ছিলেন আমাদের অকৃত্রিম বন্ধু

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবে শোকসভা: এমপি সামাদ চৌধুরী ছিলেন আমাদের অকৃত্রিম বন্ধু

সিলেটে বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে:মেয়র

সিলেটে বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে:মেয়র

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

ডাবল লেন হচ্ছে কুড়িগ্রাম-চিলমারী সড়ক

ডাবল লেন হচ্ছে কুড়িগ্রাম-চিলমারী সড়ক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ