সব
facebook apsnews24.com
যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার - APSNews24.Com

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ধানতাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু ছিদ্দিক গাজী (৭২) নামে বৃদ্ধকে আটক করেছে শারশা থানার পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ। আটক আবু ছিদ্দিক একই গ্রামের মৃত- মনির উদ্দীন গাজীর ছেলে।

জানা যায়, উপজেলার কায়বা ইউনিয়নের ধানতাড়া গ্রামের মফিজুর রহমানের ৬ বছর বয়সী কন্যা সোমবার সকালে তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন‍্য বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ঐ শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির মা মেয়েকে খুজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।

ধর্ষনের শিকার শিশুটির চাচা মিন্নু জানান, সোমবার সাকালে আমি এবং আমার ভাই বাগআঁচড়া বাজারে পটল বিক্রি করতে গিয়েছিলাম। বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানালে দ্রুত বাড়িতে এসে আমাদের মেয়েকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে ঘটনার সত্যতা জানায়। পরে থানায় মামলা করেছি। আমরা আমাদের মেয়ের উপর যে অন্যায় হয়েছে তার বিচার চাই এবং ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবু ছিদ্দিক আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে যে সে শিশুটিকে ধর্ষন করেছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা রুজু হয়েছে বলে থানার ওসি জানান।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

ডাবল লেন হচ্ছে কুড়িগ্রাম-চিলমারী সড়ক

ডাবল লেন হচ্ছে কুড়িগ্রাম-চিলমারী সড়ক

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের

সিলেটে ৫ দেশের সেনা কর্মকর্তার আগমন !! ওসমানী জাদুঘর পরিদর্শন

সিলেটে ৫ দেশের সেনা কর্মকর্তার আগমন !! ওসমানী জাদুঘর পরিদর্শন

অর্ধশত পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি

অর্ধশত পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ