সব
facebook apsnews24.com
দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের - APSNews24.Com

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের

মোঃ আল-আমিন, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে, শৃঙ্খলা না মানলে যতো বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল কাউকে ছাড় দেবে না।

ওবায়দুল কাদের গতকাল সোমবার (২২ মার্চ) সকালে নওগাঁ জেলার পোরশা উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন খেয়াল-খুশি মতো কথা বলা এবং অরাজনৈতিক বক্তব্য দলের ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে, কথাবার্তায় দলের শৃঙ্খলার বিষয়টি মাথায় রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, কারো ব্যক্তিগত অনিয়মের দায় দল বহন করবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি গঠনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়ে বলেন, বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না।

তার মতে, দলের দুঃসময়ে এদের কেউ পাশে থাকবে না পক্ষান্তরে ত্যাগীরাই দলকে আঁকড়ে ধরে থাকবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জন্মশতবার্ষিকী বাস্তবায়ন বিষয়ক জাতীয় কমিটির বছরব্যাপি ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে দলীয় কর্মসূচি ও ঘোষণা করা হয়েছে, কেন্দ্র হতে তৃণমূল পর্যন্ত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই পুরো জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সাম্প্রদায়িক অপশক্তি আবারো মাথা চাড়া দিয়ে উঠছে, আর তাদের উস্কানী ও পৃষ্ঠপোষক করছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতেই হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এখনো বাতাসে ষড়যন্ত্রের গন্ধ শোনা যাচ্ছে, এখনো কাল নাগিনীর বিষাক্ত ছোবল ও উগ্র-সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে, এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ যখন বিদেশি সরকার প্রধানদের প্রশংসায় ভাসছে তখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় নির্লজ্জ মিথ্যাচারে নেমেছে বিএনপি।

নওগাঁ জেলার পোরশা উপজেলা সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা , কেন্দ্রীয় কার্যকরী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও আনোয়ার হোসেন হেলালসহ নেতৃবৃন্দ

  • 12
    Shares

আপনার মতামত লিখুন :

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কুড়িগ্রামের এসপি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

ডাবল লেন হচ্ছে কুড়িগ্রাম-চিলমারী সড়ক

ডাবল লেন হচ্ছে কুড়িগ্রাম-চিলমারী সড়ক

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের

সিলেটে ৫ দেশের সেনা কর্মকর্তার আগমন !! ওসমানী জাদুঘর পরিদর্শন

সিলেটে ৫ দেশের সেনা কর্মকর্তার আগমন !! ওসমানী জাদুঘর পরিদর্শন

অর্ধশত পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি

অর্ধশত পাকিস্তান দূতাবাসে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ