মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি : যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান ।।
বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা গন কে সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের কর্নধার পুলিশ সুপার কুড়িগ্রাম,
জনাব, সৈয়দা জান্নাত আরা।
এরপরে সকাল ১০ঃ০০ টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামে পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব সৈয়দা জান্নাত আরা’র সভাপতিত্বে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি মহোদয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে অফিসার ফোর্সেকে তাগিদ দেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব,রুহুল আমীন ও জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা গন।


