সব
facebook apsnews24.com
গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান - APSNews24.Com

গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রথম ধাপে ১১ এপ্রিল বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন ফরম বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বাখেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নুর আলম সেরনিয়াবাত, বার্থীতে আব্দুর রাজ্জাক হাওলাদার, চাঁদশীতে নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ পিকলু, বাটাজোরে আব্দুর রব হাওলাদার, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা ও সরিকল ইউনিয়নে ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

গৌরনদীতে পুরোহিতের রোগমুক্তি কামনায় প্রার্থনা

গৌরনদীতে পুরোহিতের রোগমুক্তি কামনায় প্রার্থনা

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সৌজন্য মতবিনিময়

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সৌজন্য মতবিনিময়

কুড়িগ্রামে দূর্বৃত্তের হামলায় কলেজ শিক্ষকের হাত বিচ্ছিন্ন

কুড়িগ্রামে দূর্বৃত্তের হামলায় কলেজ শিক্ষকের হাত বিচ্ছিন্ন

ঠাকুরগাঁওয়ে আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ