সব
facebook apsnews24.com
কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সৌজন্য মতবিনিময় - APSNews24.Com

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সৌজন্য মতবিনিময়

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সৌজন্য মতবিনিময়

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংবাদ পত্র হলো সমাজের দর্পন। আর এই দর্পনের রূপকার আপনারা। তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের যেমন অসঙ্গতি তুলে ধরবেন ঠিক তেমনি সরকারের সাফল্যও তুলে ধরবেন। তিনি বলেন, আমি যতদিন আপনাদের মাঝে থাকবো ততদিন আমার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করবো। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী এবং জনগণের সেবক। দলমত নির্বিশেষে আমি আমার সাধ্যের মধ্যে সেবা দিয়ে যাবো। জুবায়ের হোসেন চৌধুরী আরও বলেন, এলাকার স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সকল সময়ে আমাকে আপনাদের পাশে পাবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, শিক্ষক মোস্তফা হোসেন বাবলু, আরিফ চৌধুরী, জাহিদুল ইসলাম, গোলাম রসুল প্রমুখ।
সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় সভাটি অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

গৌরনদীর সাত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান

গৌরনদীতে পুরোহিতের রোগমুক্তি কামনায় প্রার্থনা

গৌরনদীতে পুরোহিতের রোগমুক্তি কামনায় প্রার্থনা

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সৌজন্য মতবিনিময়

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর সৌজন্য মতবিনিময়

কুড়িগ্রামে দূর্বৃত্তের হামলায় কলেজ শিক্ষকের হাত বিচ্ছিন্ন

কুড়িগ্রামে দূর্বৃত্তের হামলায় কলেজ শিক্ষকের হাত বিচ্ছিন্ন

ঠাকুরগাঁওয়ে আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ