এস এন নাঈম আহম্মেদ, মশাং:- বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে স্থানীয় বাজারে স্থানীয় মালেক সিকদারের মুদি দোকান ও পাশ্ববর্তী কামাল খাঁনের চায়ের দোকানের মাঝামাঝি জায়গায় রাখা পেট্রোলের ড্রামে অগ্নিকাণ্ডে ক্ষতির সম্মুখীন পেট্রোল ব্যবসায়ী।
১৩ মার্চ শনিবার মশাং বাজার সন্ধা ৬:৩০ মিনিটে পেট্রোলের ড্রামে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুরে ক্ষতির সম্মুখীন হয় মুদি ব্যবসায়ী চায়ের দোকান। জানা যায়, মালেক সিকদারের দোকানে মুদি মালামালের সাথে কেরোসিন, পেট্রোল ডিজেল ও বিক্রি করা হতো। ফলে পেট্রোলের ড্রাম থেকেই ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কিন্তু ঠিক কিভাবে আগুন লেগেছিল তার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় ও সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এব্যাপারে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ অফিসে মুঠো ফোনে অবগত করা হলে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে আগুন থেকে রক্ষা পায় পার্শ্ববর্তী শতাধিক দোকান পাট।
আগুন লাগার ৩০ মিনিট ধরে স্থানীয়জনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরিশেষে দেখা যায় পাশে থাকা দুটি দোকানের আংশিক ক্ষতি হয় ও তেলের ড্রামগুলো পুড়ে ছাই হয়ে যায়।


